ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

সিরাজগঞ্জে টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের ১৪ জনকে কারাদণ্ড

  • আপডেট সময় : ০৩:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 113
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলার রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল ও মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন। এসময় ৭টি ডাম্প ট্রাক জব্দ করা হয়, যার মধ্যে ৬টি নম্বরপ্লেটবিহীন।

আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আটককৃত ১৪ জনের মধ্যে একজনকে ৪ মাস, ১২ জনকে ২ মাস এবং একজনকে ১ মাসসহ মোট ২৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সুশান্ত কুমার সিং, মো. আসলাম, মেরাজুল, চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, মো. শাহাদাত হোসেন, মো. আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, মো. আইয়ুব আলী, মো. রাসেল হোসেন, মো. নাসিম ও মো. আব্দুল খালেক।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বাসসকে বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের ১৪ জনকে কারাদণ্ড

আপডেট সময় : ০৩:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬