ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলায় বাঙ্কার বোটের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ১০ জন কমিউনিস্ট স্লোগান কি ‘জয় বাংলা’? ইতিহাসের প্রেক্ষাপটে বিশ্লেষণ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১, মোট প্রাণহানি ৪০০ না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ ৩০০ কোটির বিনিয়োগ, তবুও বেতন বকেয়া চালডাল কর্মীদের লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে দেশের দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন

  • আপডেট সময় : ০৯:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত ‘চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর অধীনে দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে।
এই স্মার্ট ক্লাসরুমটি হুয়াওয়ে আইডিয়াহাব দিয়ে সজ্জিত করা হয়েছে। এটি একটি উন্নত শিক্ষার পন্থা যা শিক্ষক এবং শিক্ষার্থীদের উন্নত অনসাইট এবং অনলাইন শিক্ষাদান এবং অধ্যয়ন প্ল্যাটফর্মের সুফল দেবে।
হুয়াওয়ে দক্ষিণ এশিয়া, এই প্রকল্পের প্রযুক্তিগত অংশীদার হিসেবে স্মার্ট ক্লাসরুমের জন্য চেয়ার, টেবিল এবং সাজসজ্জা সামগ্রী প্রদান করেছে।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং ক্লাসরুমের উদ্বোধন করেন।
চীনা দূতাবাস এবং হুয়াওয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে সফির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষের কাছে স্মার্ট ক্লাসরুমটি হস্তান্তর করা হয়। এরপরে, অতিথিদের সামনে আইডিয়াহাবের ইউটিলিটির একটি প্রদর্শনী পরিচালিত হয়, এতে একটি স্মার্ট দেশের জন্য স্মার্ট নাগরিক তৈরির জন্য স্মার্ট ক্লাসরুমের বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করা হয়।
এর আগে, ২০২৩ সালের মার্চ মাসে, বাংলাদেশে চীনা দূতাবাস এবং হুয়াওয়ে দক্ষিণ এশিয়া চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রথম ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে দেশের দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন

আপডেট সময় : ০৯:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩