ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর স্বাভাবিক ছন্দে ফিরছে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী ইউটিউব দেখে জাল নোটের কারখানা গড়ে আটক চার সম্পদ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে শেখ সাদীর জীবনদর্শন

সিলেটে পুলিশের কাছ থেকে লুন্ঠিত ৭৭টি অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় : ০৯:৩৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিলেটে গত ৫ আগস্ট সহিংসতায় থানাগুলো থেকে লুন্ঠিত অস্ত্রের মধ্যে ইতোমধ্যে ৭৭টি অস্ত্র এবং কিছু গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে এসএমজি, শর্টগান, কাটারাইফেল, পিস্তল, গ্যাসগান ইত্যাদি। এতে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি এবং পুলিশ ১৭টি অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে
গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সিলেটে সৃষ্ট অস্থিতিশীল পরিবেশে পুলিশের থানা ও ফাঁড়ি থেকে বেশ কিছু অস্ত্র ও গোলা-বারুদ লুট করে দুর্বৃত্তরা। এসব অস্ত্র ও গুলি সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করতে শুরু করেছে পুলিশ।
এরআগে সিলেট মহানগর এলাকার থানা, ফাঁড়ি বা পুলিশ সদস্যদের কাছ থেকে লুন্টিত অস্ত্রগুলো নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার অনুরোধ জানায় সিলেট মহানগর পুলিশ।
এসএমপি মিডিয়া অফিসার জানান, এখন পর্যন্ত উদ্ধার না হওয়া অস্ত্র ও গুলি নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। তবে লুট হওয়া অস্ত্রগুলোর হিসাব এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, এ বিষয়ে কাজ এখনো চলমান রয়েছে বলে তিনি জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে পুলিশের কাছ থেকে লুন্ঠিত ৭৭টি অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪