ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

  • আপডেট সময় : ০৭:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার জামালগঞ্জ উপজেলায় আজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূঁইয়াকে (নুসু মিয়া) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলার দক্ষিণ কামলাবাজ জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
এদিন, আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুসফিকুন নূর-এর নেতৃত্বে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস-সহ একদল পুলিশ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পনসহ তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বেজে উঠে।
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক কমান্ডার এডভোকেট আসাদ উল্লাহ সরকার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূঁইয়া (নুসু মিয়া)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূঁইয়া (নুসু মিয়া) শুক্রবার রাত সাড়ে ৯ টায় জেলার জামালগঞ্জ উপজেলার ডিলারপট্টি এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুইছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৭:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪