ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

সুষ্ঠু নির্বাচন করতে না পারলে পদত্যাগ করবেন ইসি

  • আপডেট সময় : ০৯:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সুষ্ঠু নির্বাচন সম্ভব না হলে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার মো: আলমগীর।

তিনি বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। আমরা এর পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি। আমরা যতক্ষণ এ চেয়ারে আছি, সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করেই যাব।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

সুষ্ঠু নির্বাচনের পরিবর্তে কম্প্রোমাইজ করতে হলে কী করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নে আলমগীর বলেন, ‘তখন আমাদের এ চেয়ারে আর দেখবেন না। আমরা যে কাজের জন্য শপথ নিয়েছি, সেটাই যদি করতে না পারি, তবে চেয়ারে থেকে আর লাভ কী?

এটি একক বক্তব্য কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কমিশনে যারা আছি, সকলের মনোভাবই এমন। আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারব বলেই বিশ্বাস রাখি। আপনারা যদি ‘হাইপোথিটিক্যালি’ বলেন, সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তবে আমরা দায়িত্ব পালন করব না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুষ্ঠু নির্বাচন করতে না পারলে পদত্যাগ করবেন ইসি

আপডেট সময় : ০৯:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩