ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান: শেষ সময় ১০ নভেম্বর

  • আপডেট সময় : ০২:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এ প্রস্তাব পাঠানো যাবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব এ, বি, এম, সাদিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রস্তাব আহ্বান করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের ৪ সেপ্টেম্বরের চিঠির বরাত দিয়ে ১৮ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর মনোনয়ন প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ হতে চাওয়া তথ্যাদি আগামী ১০ নভেম্বরের মধ্যে হার্ডকপি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখায় এবং সফটকপি ই-মেইলে পাঠাতে হবে।

গত ৪ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-২ শাখার চিঠিতে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা বিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা/জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য যেকোন ক্ষেত্রসহ মোট ১৩টি ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী এবং সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সাল থেকে সরকার এ পুরস্কার দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে।

মন্ত্রণালয়/বিভাগসমূহ নিজ কার্যসংক্রান্ত ক্ষেত্রে এবং ইতোপূর্বে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তরা নির্ধারিত যেকোন ক্ষেত্রে পুরস্কারের জন্য প্রস্তাব করতে পারবেন।

সংশ্লিষ্ট কাগজপত্রসহ মনোনয়ন প্রস্তাবের ৩০ সেট আগামী ৩০ নভেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের (উপসচিব, প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-২ অধিশাখা, কক্ষ নম্বর-১০৩০, ভবন-১, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০) পাঠাতে অনুরোধ করা হয়েছে।

মনোনয়ন প্রস্তাবের সফটকপি পেনড্রাইভে বা ই-মেইলে (adc2s@cabinet.gov.bd) পাঠাতে অনুরোধ করা হল।

মন্ত্রিপরিষদের চিঠিতে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলী-২০২৪ এবং প্রস্তাবিত ব্যক্তি সম্পর্কিত তথ্য হক ও স্বাধীনতা পুরস্কারের জন্য প্রস্তাবিত প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য ছক পূরণপূর্বক প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট
(www.cabinet.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান: শেষ সময় ১০ নভেম্বর

আপডেট সময় : ০২:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫