ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হাসপাতালে ভর্তি শীর্ষেন্দু মুখোপাধ্যায়

  • আপডেট সময় : ০৪:১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • / 357
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মঙ্গলবার হঠাৎ করেই হাসপাতালে ভর্তি করা হয় দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। তবে তার অবস্থা এখন খানিকটা ভালো বলে জানিয়েছে তার স্বজনরা।

শীর্ষেন্দুকন্যা দেবলীনা কলকাতার গণমাধ্যমকে জানান, রুটিন চেকআপ চলছে তার বাবার। বুকে একটি পেসমেকার বসানো ছিল, সেটি বদলানো হয়েছে।

সোমবারই সেটি হয়ে গেছে। এখন অনেকটাই সুস্থ তিনি। জেনারেল বেডেই রাখা হয়েছে তাকে।

সাধারণত রোগীর শরীরে পেসমেকার বসানো থাকলে, তা নির্দিষ্ট সময় পরপর বদলে নিতে হয়।

পেসমেকারের কারণে বর্ষীয়ান লেখকের যাতে অন্য কোনো শারীরিক সমস্যা তৈরি না হয়, তাই তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালেই হয় এই অপারেশন। পেসমেকার বদলানোর পর সামান্য শ্বাসকষ্ট হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। তবে পরিস্থিতি এখন অনেকখানি স্বাভাবিক।

৮৮ বছরের সাহিত্যিক দিন দুয়েকের মধ্যেই ফিরতে পারবেন বাড়ি।

শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প ও উপন্যাস লিখেছেন শীর্ষেন্দু। ১৯৮৮ সালে মানবজমিন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য লেখা উপন্যাসের মধ্যে মনোজদের অদ্ভুত বাড়ি, গোসাঁই-বাগানের ভূত জনপ্রিয়। শবর দাশগুপ্ত তার সৃষ্ট অন্যতম জনপ্রিয় চরিত্র।

তার মনোজদের অদ্ভুত বাড়ি নিয়ে তৈরি সিনেমাতেই কাজ করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। কাকতালীয়ভাবে দুজনে বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন। বাংলা ও বাঙালির প্রিয় এই দুই মানুষ ঠিক হয়ে ফিরুন নিজের বাড়িতে সুস্থ শরীরে, এখন সকলের এই একটাই প্রার্থনা।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসপাতালে ভর্তি শীর্ষেন্দু মুখোপাধ্যায়

আপডেট সময় : ০৪:১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪