ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

হাসিনাকে রাজনৈতিক বক্তব্যদানে বিরত রাখতে দিল্লিকে ঢাকার আহ্বান

  • আপডেট সময় : ০৯:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘন ঘন রাজনৈতিক বিবৃতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ ভারত সরকারকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ একথা বলেছেন।

আজ মন্ত্রণালয়ে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান বলেন, ‘৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে ক্রমাগত রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। আমরা ভারতীয় হাইকমিশনারকে (ঢাকায়) বিষয়টি নিয়ে আমাদের সরকারের অসন্তোষ জানিয়েছি।’

হাসান বলেন, ভারতীয় হাইকমিশনার আশ্বাস দিয়েছেন যে, তিনি তার সরকারের কাছে বার্তাটি পৌঁছে দেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিষয়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে হাসান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো অনুরোধ পায়নি। তিনি বলেন, ‘যদি আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাই, তবে (হাসিনার প্রত্যাবাসনে) আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণের বিষয়ে হাসান বলেন, সরকার এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে এবং তারা (ভারত) বলেছে যে, তারা জনবল সংকটের কারণে কয়েক ধরনের ভিসার প্রক্রিয়াকরণ বন্ধ রেখেছে।

তিনি বলেন, যেসব বাংলাদেশী শিক্ষার্থীর এখন তৃতীয় দেশের ভিসা পেতে ভারতে যেতে হবে, তারা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বা পাকিস্তানের মতো বিকল্প জায়গা থেকে তাদের ভিসা পেতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা নিশ্চিত করার জন্য কাজ করছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসিনাকে রাজনৈতিক বক্তব্যদানে বিরত রাখতে দিল্লিকে ঢাকার আহ্বান

আপডেট সময় : ০৯:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪