ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হৃদযন্ত্রের জটিলতা, দোয়া চাইলেন হায়দার হোসেন

  • আপডেট সময় : ০৭:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন। হৃদযন্ত্রের জটিলতা নিয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে ভর্তি হয়েছিলেন তিনি।

কিছুটা সুস্থবোধ করায় বুধবার (২৬ জুন) সকালে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

তার কথায়, আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছি। সকালে হাসপাতাল থেকে মেয়ের বাসায় ফিরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

জীবনমুখী গানের এই গায়ক জানান, তার হৃদযন্ত্রে একটি রিং (করোনারি স্টেন্ট) পরানো হয়েছে। ৬০ বছর বয়সী এই গায়ক দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। এর আগেও চারটি রিং পরানো হয়েছে। হৃদরোগ ছাড়াও ডায়াবেটিসে ভুগছেন তিনি।

উল্লেখ্য, জীবনমুখী গান গেয়ে শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা পান সংগীতশিল্পী হায়দার হোসেন। তার গানে আলোচনা-সমালোচনা দুটোই থাকে। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর তালিকায় আছে- ‘আমি ফাইসা গেছি’, ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ ইত্যাদি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হৃদযন্ত্রের জটিলতা, দোয়া চাইলেন হায়দার হোসেন

আপডেট সময় : ০৭:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪