ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

১৫ বছরের তৈরিকৃত সিলেবাস কাজে লাগেনি: ড. আব্দুল মঈন খান

  • আপডেট সময় : ১০:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৫ বছর সিলেবাস তৈরি করে বই ছাপিয়ে যে শিক্ষা দেয়া হয়েছে, সেটি কাজে লাগেনি। ৫ আগস্ট এসব শিক্ষা উল্টে গেছে। শিক্ষার্থীরা নতুন করে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এনেছে।

আজ রোববার পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তবে মূল কাজের কথা ভুলে গেলে চলবে না। পড়াশোনায় ফিরতে হবে শিক্ষার্থীদের। জাতীর প্রয়োজনে যেভাবে রাজপথে নেমেছে, সেই প্রয়োজনেই ক্লাসরুমে ফিরতে হবে।

মঈন খান বলেন, বিগত সরকার পাঠ্য পুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায়না। এর প্রমাণ শিক্ষার্থীরা ৫ই আগস্টে দিয়েছে। ফরাসিদের মতন কারাগার ভেঙে সেদিন বাংলার ছাত্র-জনতা পুণরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে।

কলেজের অধ্যক্ষ আমীর হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ ছাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা ও আওলাদ হোসেন জনি প্রমুখ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৫ বছরের তৈরিকৃত সিলেবাস কাজে লাগেনি: ড. আব্দুল মঈন খান

আপডেট সময় : ১০:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪