ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

একনেকে ৫৩৪.৩৪ কোটি টাকায় ৪ প্রকল্পের অনুমোদন

  • আপডেট সময় : ০৬:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
  • / 234
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দুইশত দুই কোটি টাকায় ‘দেশিয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্পসহ চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের অষ্টম একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং একনেক সদস্যরাসহ সংশ্লিষ্টরা একনেক ভবন থেকে অংশ নেন।

বৈঠক শেষে এমএ মান্নান জানান, একনেক সভায় তিনটি সংশোধিত প্রকল্পসহ চারটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পে ৫৩৪ কোটি ৩৪ লাখ টাকা (সংশোধিত প্রকল্পগুলোর শুধু বাড়তি টাকা এখানে হিসেব করা হয়েছে) ব্যয় হবে।

তিনি আরো জানান, মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৪৪০ কোটি ৯৪ লাখ টাকা এবং বিদেশি ঋণ থেকে আসবে ৯৩ কোটি ৪০ লাখ টাকা।

‘দেশিয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্প প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ২০২ কোটি ৪ লাখ টাকার এ প্রকল্পটি ২০২৪ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের মূল লক্ষ্য প্রকল্প অঞ্চলে উৎপাদন ৩.৮৬ লাখ মেট্রিক টন থেকে ৪.৪৬ লাখ মেট্রিক টন বৃদ্ধি করা।

প্রকল্পটি গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর বরগুনা ও নড়াইল জেলার পাশাপাশি ফরিদপুর ও বাগেরহাট জেলার দুটি উপজেলায় বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের প্রধান কার্যক্রমে ১৬০টি মাছের অভয়ারণ্য স্থাপন, ২৪০টি মাছের অভয়ারণ্য মেরামত ও রক্ষণাবেক্ষণ, স্থানীয় প্রজাতির মাছের প্রদর্শনের জন্য ৩৯২টি খামার স্থাপন, উপযুক্ত প্রযুক্তি ব্যবহার এবং ১৯০টি বিল নার্সারি স্থাপন অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একনেকে ৫৩৪.৩৪ কোটি টাকায় ৪ প্রকল্পের অনুমোদন

আপডেট সময় : ০৬:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০