ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

রাঙামাটিতে পাহাড় ধসঃ ৮ দিন পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে হালকা যান চলাচল শুরু

  • আপডেট সময় : ০৬:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • / 384
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটি প্রতিনিধিঃ  পাহাড় ধসের ৮ দিন পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে হালকা যান চলাচল শুরু হয়েছে। বুধবার বেলা ২টা ৩০ মিনিটে সাময়িকভাবে হালকা যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে সড়কটি। সড়কটির শালবাগান এলাকায় সড়ক দিয়ে হালকা যান চলাচল উদ্বোধন করেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার। এ সময় যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এমএন সিদ্দিকুর রহমান, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হোসেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ সামরিক বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়কের বিধ্বস্ত অংশে সংস্কার ও মেরামত হওয়ায় নিজের গাড়িতে চড়ে রাঙামাটি যান জিওসি। এর মধ্য দিয়ে ৯ দিনের মাথায় বুধবার বিকাল থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে পুনরায় হালকা যান চলাচল শুরু হয়েছে। এতে চট্টগ্রাম ছাড়াও রাঙামাটি হতে কাপ্তাই, রাজস্থলী ও বান্দরবান হালকা যান চলাচল করতে পারবে। তবে ভারি যান চলাচল সচল করে তুলতে আরও এক মাস লাগতে পারে বলে জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত ১৩ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের বিপর্যয়ে রাঙামাটি-চট্টগ্রামসহ বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফলে এতদিন রাঙামাটির সড়ক যোগাযোগ ছিল বিচ্ছিন্ন।

কয়েক দিনের কাজ শেষে বুধবার সড়ক দিয়ে হালকা যান চলাচল উদ্বোধন করেন চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার। এ সময় তিনি বলেন, সেনাবাহিনী এবং সড়ক ও জনপথ বিভাগের সমন্বয়ে রাঙামাটির ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও মেরামত কাজ চলছে। এতে গত কয়েক দিনের মধ্যে বিধ্বস্ত হওয়া রাঙামাটি-চট্টগ্রাম সড়কটি তুলে আনা সম্ভব হয়েছে। এখন হালকা যান চলাচল করতে পারবে। আগামী এক মাসের মধ্যে ভারি যান চলাচল উপযোগী করা সম্ভব হবে। তবে সড়ক যোগাযোগ পুন:স্থাপন স্থায়ী করে তুলতে আরও কম্পক্ষে দুই মাস লাগবে।

তিনি বলেন, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এখন বড় গাড়ি চলাচল করতে পারবে না। তা ছাড়া অধিক বৃষ্টিপাত হলে হালকা যান চলাচলও বন্ধ রাখতে হবে।
তিনি বলেন, ১৩ জুনের পাহাড় ধসের বিপর্যয়ে রাঙামাটিতে ব্যাপক প্রাণহানিসহ অনেক ক্ষতি হয়েছে। এতে মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে। পর্যায়ক্রমে সবকিছুর স্বাভাবিক হয়ে আসবে। এজন্য দরকার সবার সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টা।

যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এমএন সিদ্দিকুর রহমান বলেন, প্রথম ধাপের কাজে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে হালকা যান চলাচল উপযোগী করা হয়েছে। সামনে ঈদের পর আবার দ্বিতীয় ধাপের কাজ পুরোদমে শুরু হবে। তখন রাস্তার সংযোগ স্থাপন স্থায়ী করতে বিভিন্ন অংশে বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। সামনের ধাপে এই সড়ক দিয়ে ভারি যান চলাচল করতে পারবে। আগামী দুই মাসের মধ্যে পুরোদমে কাজ সম্পন্ন করা যাবে বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাঙামাটিতে পাহাড় ধসঃ ৮ দিন পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে হালকা যান চলাচল শুরু

আপডেট সময় : ০৬:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭