ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

আ. লীগ সন্ত্রাস নির্ভর রাজনৈতিক দল: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৫:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সন্ত্রাস নির্ভর একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ‘আজ সকালে মুন্সীগঞ্জ জেলাধীন লৌহজং থানার মেদেনী মন্ডল ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ আসবাবপত্র ভেঙ্গে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এই বিবৃতি দেওয়া হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী ক্যাডাররা মুন্সীগঞ্জ জেলাধীন লৌহজং উপজেলার মেদেনী মন্ডল ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের ওপর যে তান্ডবলীলা চালিয়েছে, এতে আবারও প্রমানিত হলো আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর একটি রাজনৈতিক দল। আসলে এই সরকার ক্ষমতা থেকে সরে না দাঁড়ানো পর্যন্ত এদেশের মানুষের হরণকৃত নাগরিক স্বাধীনতা ফিরে আসবে না।

বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার মহা পরিকল্পনার অংশ হিসেবেই মুন্সীগঞ্জ জেলাধীন লৌহজং উপজেলার মেদেনী মন্ডল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও নেতাকর্মীদের বাড়ীঘরে হামলাসহ নেতাকর্মীদেরকে ব্যাপক মারধর করেছে আওয়ামী গুন্ডাবাহিনী। পুরো দেশে আওয়ামী একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য এবং রাষ্ট্রক্ষমতা দীর্ঘস্থায়ী করার জঘন্য মনোবৃত্তি নিয়ে এখন দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে বর্তমান শাসকগোষ্ঠী।

মির্জা ফখরুল বলেন, শহর থেকে গ্রাম সর্বত্রই আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানীতে দেশবাসী এক ভীতিকর অবস্থার মধ্যে বসবাস করছে। জনকল্যাণ নয়, দাম্ভিকতা ও মিথ্যার ফুলঝুরি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। হত্যা, গুম, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকান্ড চালিয়ে দেশটাকে এখন নরকে রূপান্তরিত করেছে ভোটারবিহীন সরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আ. লীগ সন্ত্রাস নির্ভর রাজনৈতিক দল: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৫:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭