নওগাঁর নজিপুর সরকারি কলেজে ছাত্রদলের ব্যানার টাঙানো জেরে মারপিট!
- আপডেট সময় : ০২:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
- / 963
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নজিপুর সরকারি কলেজের ছাত্রদলের ব্যানার ও বিলবোট টাঙানোর জেরে এক ছাত্রদল কর্মিকে মাটপিট করার অভিযোগ উঠেছে।
জানা যায়, ৬ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পত্নীতলা উপজেলা সদর নজিপুর সরকারি কলেজ ক্যাম্পাসের ভেতরে জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানার টাঙানোর জেরে ওই কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ইয়াছির আরাফাত নামের এক ছাত্রদল কর্মিকে মাটপিট করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মিদের বিরুদ্ধে। পরে, ওই ব্যানার গুলো খুলে ফেলা হয় বলে জানা যায়।
নজিপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আরমান আলী নাহিদ উপরোক্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সমস্যা সমাধান করা হয়েছে।
এ বিষয়ে জানতে নজিপুর সরকারি কলেজর অধ্যক্ষ প্রফেসর মো: সামশুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্রদলের দলীয় ব্যানার/বিলবোট টাঙানোকে কেন্দ্র করে দ্বন্দ্ব বাঁধে। পরে তা মিমাংসা করাও হয়েছে।

























