ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন করবে আ’লীগ সরকার : কুজেন্দ্র লাল ত্রিপুরা

  • আপডেট সময় : ০২:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • / 398
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি সংবাদদাতা: পার্বত্য চুক্তির র্পূণ বাস্তবায়ন আওয়ামীলীগ সরকার করবে জানিয়ে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পাহাড়ের মানুষের শান্তির জন্য ১৯৯৭ সালে বর্তমান সরকার চুক্তি করেছে আর তার বাস্তবায়নও এ সরকার করবে।

পাহাড়ের মানুষ শান্তি চায় উল্লেখ করে তিনি বলেন, আওয়ামীলীগ জঙ্গিবাদ,সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলনায়তনে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ফলদ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ফলদ বাগান করেও উন্নয়নের চাকা স্বচল করা সম্ভব। তার জন্য সকলকে সচেতন হতে হবে। আজকের একটি চারা এক সময় পাহাড়ধস প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধে কাজ করবে। এই স্বাধীন দেশ পেতে যুদ্ধের নেতৃত্বসহ শেখ মুজিবুর রহমানের নানা অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু খেঠে খাওয়া মানুষের পাশে থেকে কাজ করে গেছেন। তার জন্যই বাংলাদেশ নামের দেশটি এখন সারা বিশ্ববাসীর কাছে পরিচয় লাভ করেছে।

বর্তমানে মুজিব কন্যা শেখ হাসিনা এ দেশের রোল মডেল বলে তিনি মন্তব্য করেন। তিনি সময় সময় কৃষক বাঁচলে দেশ বাঁচবে উল্লেখ করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও কৃষি কমিটির আহ্বায়ক এড.আশুতোষ চাকমার সভাপতিত্বে প্রায় তিনশ প্রান্তিক কৃষকদের মধ্যে ৩০টি ফলজ ও ১০টি তেঁজপাতা চারা বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খাঁন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ির উপ-পরিচালক তরুণ ভট্টাচার্য,পাজেপ সদস্য ও হর্টিকালসার সেন্টার আহবায়ক নির্মলেন্দু চৌধুরী প্রমূখ। খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি জেলা ও ৯ উপজেলায় ২ হাজার কৃষকের মাঝে এ ফলজ (বিভিন্ন প্রজাতির ৩০টি আম ও ১০টি করে তেঁজপাতা গাছ ) চারা বিতরণ করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন করবে আ’লীগ সরকার : কুজেন্দ্র লাল ত্রিপুরা

আপডেট সময় : ০২:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭