ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নবম ওয়েজবোর্ডের দাবিতে সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কাল

  • আপডেট সময় : ১০:০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
  • / 269
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবম ওয়েজবোর্ডে দাবিতে আগামীকাল বুধবার রাজপথ অবরোধ করে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে সাংবাদিকরা।
আগামীকাল বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য মন্ত্রণালয় ওয়েজ বোর্ড গঠন নিয়ে বিএফইউজে এবং ডিইউজে’র নেতৃবৃন্দের সাথে বৈঠকে ৩১ ডিসেম্বর ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে আশ্বাস দেয়া হলেও তা আজো বাস্তবায়ন হয়নি।

ওয়েজবোর্ড গঠন না হওয়ায় সাংবাদিকদের আবারো রাজপথে নামতে হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সারাদেশে রাজপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক কেন্দ্রীয়ভাবে আগামীকাল বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশ সফল করার জন্য আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবম ওয়েজবোর্ডের দাবিতে সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কাল

আপডেট সময় : ১০:০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭