ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রাবিতে কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

  • আপডেট সময় : ০২:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধিঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, বর্তমান বিশ্বে উন্নয়নের ক্ষেত্রে গণমাধ্যমের উল্লেখ্যযোগ্য ভূমিকা রয়েছে। আমাদের মতো উন্নয়নশীল দেশে গণমাধ্যমের যথাযথ ভূমিকা পালন বিশেষ গুরুত্ববহ। গণমাধ্যমের বিকাশ ও প্রসার এদেশের উন্নয়নে বিশেষ করে কৃষির উন্নয়নে কি ভূমিকা পালন করছে তা অনুসন্ধান করা জরুরি। যাতে করে একে আরো কার্যকরভাবে ব্যবহার করা যায়।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খাদেমুল ইসলাম। সেখানে কৃষি সম্প্রসারণ বিভাগের আহসান হাবিব খান, বীজ প্রত্যয়ন সংস্থার মো. সিরাজুল ইসলাম, ডেইলি স্টারের রিয়াজ আহমদ, মৃত্তিকা গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটের আবু তাওয়াব প্রমুখ প্রবন্ধের উপর আলোচনা করেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পা-ের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদুল হাসান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মামুন আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর্মশালাটির সমন্বয়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুসতাক আহমদ এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান ড. জিয়াউর রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

আপডেট সময় : ০২:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭