সংবাদ শিরোনাম ::
জাতীয় শোক দিবসে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ০৬:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭
- / 1428
বিডিসংবাদ প্রতিবেদকঃ জাতীয় শোক দিবসে ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ ছাত্রলীগ,এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজ ১৫ই আগস্ট ভোর ৬ টায় ধানমন্ডি ৩২নং এ জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দলটির নেতৃবৃন্দ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে করেন।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন এবং অন্যান্য নেতৃবৃন্দ ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
বিডিসংবাদ/এএইচএস


























