ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের

খালেদা জিয়া একুশে আগস্ট গ্রেনেড হামলার দায় এড়াতে পারেন না : হানিফ

  • আপডেট সময় : ০৪:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭
  • / 358
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালের একুশে আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার দায় এড়াতে পারেন না।

তিনি বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সাথে বিএনপি সরাসরি জড়িত। আর তৎকালীন সরকার প্রধান হিসেবে বেগম খালেদা জিয়া এ হামলার দায় এড়াতে পারেন না।’

আজ সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এর আয়োজন করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. জুলফিকার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র সভাপতি ডা. ইকবাল আর্সনাল।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে নেপথ্য নায়কের ভূমিকায় থাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিচার হওয়া উচিত।’

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় জিয়াউর রহমানের মরনোত্তর বিচার করে জাতির কাছে তার মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি।

হানিফ বলেন, একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানী প্রেতাত্মারা তৎপর হয়ে উঠেছে। ১৯৭৫ সালের মতো আবারো তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো কোনো রক্তচক্ষুকে ভয় পায় না। অশুভ শক্তির বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়াতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়।

এ হামলায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গুরুতরভাবে আহত হন। গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার একটি কানের সম্পূর্ণ ও অপর কানের আংশিকভাবে শ্রবণশক্তি হারান। আওয়ামী লীগের সিনিয়র নেতারা মানববর্ম তৈরি করে তাদের প্রিয় নেত্রীর জীবন বাঁচান।

শেখ হাসিনা এ হামলা থেকে বেঁচে গেলেও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ দলীয় নেতা-কমী প্রাণ হারান ও কয়েকশ’ নেতা-কর্মী মারাত্মকভাবে আহত হন। এখনো তারা শরীরে গ্রেনেডের স্পিন্টার বহন করে দুর্বিসহ যন্ত্রনার মধ্য দিয়ে জীবন যাপন করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়া একুশে আগস্ট গ্রেনেড হামলার দায় এড়াতে পারেন না : হানিফ

আপডেট সময় : ০৪:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭