ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ঈদের আগে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানোর নির্দেশঃ ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭
  • / 416
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বেশিরভাগ সড়ক মেরামত করা হয়েছে। বাকি রাস্তাগুলো আজকের সোমবার মধ্যে যানচলাচলের উপযোগী করে তোলা হবে।

সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মহাসড়কে কোনো যানজট নেই। ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় চলাচলের সময় বিকল হয়ে মাঝে মধ্যে যানজট সৃষ্টি হচ্ছে। রাস্তার ত্রুটির কারণে মহাসড়কে কোনো যানজট হচ্ছে না।

তিনি জানান, ঈদের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সড়কের ত্রুটির কারণে যানজট হওয়ার কোনো আশঙ্কা নেই।

ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে আশা প্রকাশ করেন তিনি পরিবহন মালিক শ্রমিকদের অনুরোধ করেন, ঈদের আগে যেন ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানো হয়।

রাস্তায় পাশে গরুর হাট বসানোর ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জেলা ও পুলিশ প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কঠোর নির্দেশনা দেয়া আছে যাতে কোন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে প্রশাসন নতি শিকার না করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদের আগে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানোর নির্দেশঃ ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭