ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : ১১:১৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
  • / 343
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, ‘কাঠগড় এলাকায় দায়িত্বপালনের সময় এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাকে আটকানোর চেষ্টা করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে আমরা তাকে আটক করতে সক্ষম হই। এসময় তার হাতে ৫০টি নীল রংয়ের পলিব্যাগ দেখতে পাই। এসব পলিব্যাগ খুলে প্রতিটিতে ২০০ পিস করে মোট ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।’

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার হোসেন নিজেকে মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেন। কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরীর বিভিন্ন জায়গায় বিক্রি করেন বলে তিনি জানান। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১১:১৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭