সংবাদ শিরোনাম ::
আজকে দেশের আবহাওয়ার রিপোর্ট
- আপডেট সময় : ১২:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
- / 654
বিডিসংবাদ ডেস্কঃ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদফতর আজ এ কথা জানিয়েছে।
এতে আরো বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনিভূত হতে পারে।
সূত্র : বাসস
























