ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের

ঢাকা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকাল ধর্মঘট

  • আপডেট সময় : ০৪:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  জীবনের নিরাপত্তা সহ একাধিক দাবিতে অনির্দিষ্ট কালের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আজ সকাল সোয়া নয়টা থেকে তাদের ধর্মঘট শুরু হয়।

দুপুরে প্রথম দিনের কর্মসূচি শেষে ঢামেক হাসপাতালের ইন্টার্নশিপ চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক সাংবাদিকদের জানান, আমাদের এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে। যতদিন আমাদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত না করা হবে ততদিন আমরা এ কর্মসূচি পালন করবো।

এদিকে এই ধর্মঘট কর্মসূচির ফলে ঢামেক হাসপাতালের বহির্বিভাগ বন্ধই থাকছে। আর সকাল থেকে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে।

বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা অনেক রোগীরাই সেবা না পেয়ে হতাশায় পড়েছে। নিয়ম অনুযায়ী দুপুর ২টা পর্যন্ত বহিঃবিভাগে চিকিৎসা দেয়া হয়।
এর আগে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনায় গত রোববার ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ ৩ ঘন্টা বন্ধ থাকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকাল ধর্মঘট

আপডেট সময় : ০৪:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭