ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়

সোনাগাজীর ছাত্রলীগ নেতা রিপন হত্যা মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ

  • আপডেট সময় : ০৫:০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী সংবাদদাতাঃ  ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রলীগ নেতা নুর আলম রিপন হত্যা মামলা নিয়ে সন্ত্রাসি শিপনের ইন্ধনে নিরিহ লোকদের জড়ানোর হুমকি দিয়ে বাদিনীর বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ করলেন বগাদানা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ক.খ.ম ইসহাক খোকন।

শনিবার বিকালে ফেনী শহরের অতিথি চাইনিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ৬ বছর যাবৎ সোনাগাজীর বগাদানা ইউনিয়নে একটি সংঘবদ্ধ চক্র সোনাগাজীর তালিকাভুক্ত সন্ত্রাসি, চোর-ডাকাতদের নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

বগাদানা ইউনিয়ন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা গত ২৫মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পরিদর্শন ও অংশগ্রহন শেষে ফেরার পথে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নুর আলম রিপন সন্ত্রাসিদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ২৭ মার্চ নিহত ছাত্রলীগ নেতা রিপনের মা সাজেদা আক্তার বাদি হয়ে ১১জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে এবং একজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধিও দিয়েছেন। হত্যা মামলার কিছু দিন অতিবাহিত হওয়ার পর বাদিনি সাজেদা আক্তার এলাকার প্রবাসী, ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিদের হত্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে চাঁদা দাবি করে এবং বেশ কয়েকজন লোক থেকে চাঁদা গ্রহনও করেছে। এছাড়া অন্যদের থেকে চাঁদা সংগ্রহ করে দিতে চেয়ারম্যানকে চাপ প্রয়োগ করতে থাকে।

চেয়ারম্যান তার অন্যায় প্রস্তাবে রাজি না হওয়ায় সোনাগাজী থানার তালিকাভুক্ত সন্ত্রাসি সাইফুল ইসলাম শিপনেরর কুপ্ররোচনায় চেয়ারম্যান ক.খ.ম ইসহাক খোকন, তার ভাই ও ইউপি সদস্য সহ এলাকার কতিপয় নিরিহ লোকদের জড়িয়ে ঘটনার প্রায় ৮ মাস পর ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে একটি সম্পূরক আবেদন করেন বাদিনি। ইতোমধ্যে দু’জন প্রবাসীর স্ত্রী বাদিনির চাঁদাবাজির বিরুদ্ধে ফেনীর পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।

তিনি দাবি করেন, সন্ত্রাসি সাইফুল ইসলাম শিপনের দু’ভাই এই হত্যা মামলার আসামি হিসেবে কারাবন্দি রয়েছে। তাদেরকে বাঁচাতে সে বাদিনিকে দিয়ে নিরিহ লোকদেরকে জড়িয়ে হয়রানি করছে। তিনিও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যা মামলার বিচার চান। তিনি দাবি করেন, একটি হত্যা মামলা যেখানে তদন্তাধীন রয়েছে, সেখানে কাউকে সরাসরি অভিযুক্ত করা একটি হাস্যকর বিষয় ও গর্হিত অপরাধও বটে। দাগি সন্ত্রাসিরা এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা আ’লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা চেয়ারম্যানন জেডএম কামরুল আনাম, সোনাগাজী উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফয়েজুল কবির, সোনাগাজী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, বগাদানা ইউনিয়ন আ’লীগের সভাপতি বেলায়েত হোসেন, কাজীর হাট বাজার বণিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা দীন মোহাম্মদ, মঙ্গলকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি জসিম উদ্দিন বাহার ও অধ্যাপক নাফিজ উদ্দিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীর ছাত্রলীগ নেতা রিপন হত্যা মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ

আপডেট সময় : ০৫:০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭