ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

চলে গেলেন মহিউদ্দিন চৌধুরী

  • আপডেট সময় : ০৮:৫২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী আর নেই। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শুক্রবার ভোরে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।

গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হয়। এরপর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। এখানে ভোর ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল সংবাদ মাধ্যমকে বলেন, ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত লাইফ সাপোর্ট দিয়ে রেখেছিলেন। রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।

এর আগে মহিউদ্দিন চৌধুরী সুস্থ হওয়ার পর গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে ঘরে ফেরেন। ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে মঙ্গলবার ভোর ৫টার দিকে অ্যাম্বুলেন্সে করে সড়কপথে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। স্কয়ার হাসপাতালের দু’জন চিকিৎসকও এ সময় তার সঙ্গে ছিলেন। এছাড়া ওই সময় তার সঙ্গে ছিলেন তার বড় ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও পরিবারের অন্য সদস্যরা।

গত ১১ নভেম্বর রাতে তিনি হার্টের সমস্যা ও কিডনিজনিত রোগে গুরুতর অসুস্থ নগরীর ম্যাক্স হাসাপাতালে ভর্তি হন। পরের দিন উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে এনে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলে গেলেন মহিউদ্দিন চৌধুরী

আপডেট সময় : ০৮:৫২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭