ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চট্টগ্রামের অভিজাত সব হোটেল-মোটেল বড়দিনের বিশেষ সাজে সেজেছে

  • আপডেট সময় : ০৮:৫৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
  • / 311
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বশির আলমামুন,চট্টগ্রাম প্রতিনিধিঃ  বড়দিনের বিশেষ সাজে সেজেছে বন্দর নগরী চট্টগ্রামের অভিজাত সব হোটেল-মোটেলগুলো।

শুধু কি সাজ, থাকছে বিশেষ ডিনার, কেক-কুকিজ, উপহারসহ রকমারি আয়োজনও। এ জনপদের প্রথম পাঁচতারা হোটেল রেডিসন ব্লু, চিটাগাং বে ভিউ। প্রতিবারের মতো এবারও বড়দিনের বৈচিত্র্যপূর্ণ সাজে সেজেছে হোটেলটি। হোটেলের মূল ফটক, লবি থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত সব জায়গায় ক্রিসমাসের ছোঁয়া।

তিনি জানান, আমি সান্তা ক্লজ সাজতে পেরে আনন্দিত। সোনামণিদের উপহার দিই। তারা হাসিমুখে গ্রহণ করে। বুকটা খুশিতে ভরে যায়।

রেডিসনের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন এক্সিকিউটিভ  জানান, রেডিসনে সাজানো হয়েছে ২০ ফুট লম্বা ক্রিসমাস ট্রি। পাশেই রয়েছে সুদৃশ্য ক্রিসমাস হাউস। কুকি হাউসে রয়েছে ২০ পদের কেক ও কুকিজ।

তিনি জানান, সোমবার (২৫ ডিসেম্বর) ক্রিসমাসের বিশেষ ডিনারে থাকছে অর্ধশতাধিক পদের সালাদ ও দারুণ সব ডেজার্ট। ডিনারে জনপ্রতি খরচ পড়বে ২৯৫০ টাকা।

বড় দিন উপলক্ষে রেডিসন ব্লুু চিটাগাং বে ভিউর মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস ও অ্যাসোসিয়েটরা একটি অনাথাশ্রমে শীতবস্ত্র বিতরণ করেছেন।

রেডিসন ছাড়াও হোটেল পেনিনসুলা, হোটেল আগ্রাবাদ, ওয়েল পার্ক রেসিডেন্সসহ বিদেশিদের আনাগোনা আছে এমন সব হোটেল, মোটেল, রেস্টহাউসে বড়দিনের আয়োজন রয়েছে।

হোটেল পেনিনসুলার মার্কেটিং ম্যানেজার   জানান, বড়দিন উপলক্ষে হোটেলের নিচতলা, লবি ও লেগুনা রেস্টুরেন্টকে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বড়দিনের স্পেশাল টার্কি ব্যুফে ডিনারের আয়োজন করা হবে। জনপ্রতি মাত্রা আড়াই হাজার টাকা। যারা আগে বুকিং দেবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

ওয়েল পার্ক রেসিডেন্সের মহাব্যবস্থাপক বলেন, বড়দিন উপলক্ষে আমরা রঙিন বাতি আর ক্রিসমাস ট্রি দিয়ে হোটেল সাজিয়েছি। বড়দিন শিশু-কিশোরদের মধ্যে আকর্ষণীয় উপহার বিলি করবে সান্তা ক্লজ। মোহরা গার্ডেন রেস্টুরেন্ট ও রুফটপ বারভিকিউতে আইসক্রিম, জুস ও মুখরোচক নানান খাবারের সাথে থাকছে স্পেশাল বুফে ডিনার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের অভিজাত সব হোটেল-মোটেল বড়দিনের বিশেষ সাজে সেজেছে

আপডেট সময় : ০৮:৫৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭