ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আবার সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যালয়

  • আপডেট সময় : ০৬:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮
  • / 412
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের দারুল ফজল মার্কেটের নগর আওয়ামী লীগের কার্যালয়। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাবার পর প্রথমবারের মতো নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গেছেন মাহতাব উদ্দিন চৌধুরী। এসময় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

দুই শীর্ষ নেতার উপস্থিতিতে সরব হয়ে ওঠে নগরীর দারুল ফজল মার্কেটের নিষ্প্রাণ দলীয় কার্যালয়টি। দলীয় নেতা কর্মীদের মাঝে দেখা দেয় প্রাণচাঞ্চল্য।

গতকাল সোমবার সন্ধ্যায় নগর আওয়ামী লীগের কার্যালয়ে যান মাহতাব উদ্দিন ও আ জ ম নাছির উদ্দিন। দুই নেতার দলীয় কার্যালয়ে যাবার খবর শুনে সেখানে যান কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতারাও। নগরীর বিভিন্ন থানা-ওয়ার্ডের বেশ কয়েকজন নেতাও সেখানে যান।

সভায় প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভা নিয়ে আলোচনা হয়। এর আগে রোববার উত্তর দক্ষিণ ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা মহিউদ্দিনের স্মরণসভার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকের আলোচ্য বিষয় নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতাদের জানিয়েছেন মাহতাব উদ্দিন।
একইসঙ্গে স্মরণকালের সবচেয়ে বড় স্মরণসভা করতে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক।

তিনি  বলেন, সভায় স্মরণসভার জন্য ১০ হাজার পোস্টার ছাপানো, নগরীর প্রত্যেক ওয়ার্ড থেকে ব্যানার নিয়ে মিছিল করে নেতাকর্মীদের আগমন, প্রত্যেক সাংগঠনিক জেলা ও উপজেলা থেকে বাসে করে নেতাকর্মীদের আনার  জন্য সিদ্ধান্ত হয়।
এছাড়া আগামী কাল ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পুষ্পস্তবক অর্পণ, ১১ জানুয়ারি সকাল ১০টায় এম এ আজিজের কবরে পুষ্পস্তবক ও আলোচনা অনুষ্ঠান এবং ১৩ জানুয়ারি সরকারের চার বছর পূর্তি উপলক্ষে লালদীঘি চত্বর থেকে শোভাযাত্রার কর্মসূচি চূড়ান্ত হয়েছে।

নগর আওয়ামী লীগের নেতাদের মধ্যে সহ-সভাপতি নঈম উদ্দিন ও সুনীল সরকার, যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান ও হাসান মাহমুদ হাসনী এবং সম্পাদকমন্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর ও মশিউর রহমান উপস্থিত ছিলেন।

শফিকুল ইসলাম ফারুক বলেন, মহিউদ্দিন ভাই মারা যাবার পর দলীয় কার্যালয়ে মাহতাব উদ্দিন ও আ জ ম নাছির উদ্দিন অধিকাংশ নেতা একসঙ্গে এসেছেন। এতে অফিস চাঙ্গা হয়েছে। আমরা সবাই একসঙ্গে মিলে মহিউদ্দিন ভাইয়ের স্মরণসভা করব। এই সভা হবে স্মরণকালের বৃহৎ সভা।

গত ১৪ ডিসেম্বর গভীর রাতে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টলবীর খ্যাত এবিএম মহিউদ্দিন চৌধুরী। এরপর দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম সহ-সভাপতি মাহতাবকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবার সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যালয়

আপডেট সময় : ০৬:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮