ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

চট্টগ্রামে প্রণব মুখার্জি আগমন ঘিরে কড়া নিরাপত্তা জোরদার

  • আপডেট সময় : ০৪:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮
  • / 215
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: কাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আজ সোমবার থেকে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা মনিটরিং এর আওতায় আনা হয়েছে।

গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে,নিরাপত্তার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে আইডি কার্ড সাথে নিয়ে ক্যাম্পাসে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.কামরুল হুদা বলেন, বিশ্ববিদ্যালয়ে বাড়তি নিরাপত্তা হিসেবে সার্বক্ষণিক সিসিটিভিতে মনিটরিং করা হচ্ছে প্রতিটি জায়গায় গোয়েন্দারা চোখ রাখছেন ভিআইপি প্রটোকলের জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার তার সবই নেওয়া হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

তিনি জানান, ক্যাম্পাসে এসএসএফ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ডিটেকটিভ ব্রাঞ্চসহ (ডিবি), সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা মোতায়েন থাকবে।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার পর বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের মাঠে একটি অনুষ্ঠানে তিনি

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। সেখানে তাকে ডি.লি.ট ডিগ্রিতে ভূষিত করবে চ’বিশ্ববিদ্যালয় রপরিবার।পরে তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাস্টার দা সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে নির্মিত বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল পরির্দশন করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে প্রণব মুখার্জি আগমন ঘিরে কড়া নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৪:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮