ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস

খালেদা জিয়া দুর্নীতি ও মানুষ পুড়িয়ে হত্যার সাজা পেয়েছেন : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:৩৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮
  • / 321
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়ার কারাদণ্ডকে প্রকৃতির অমোঘ বিধান উল্লেখ করে বলেছেন, অতীত দুর্নীতি এবং মানুষ পুড়িয়ে হত্যার সাজাই তিনি পেয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের ওপর অত্যাচার করলে আল্লার আরশও কেঁপে যায়। যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তার বিচার এমনি হয়। সেই বিচারই হচ্ছে।’

তিনি বলেন, ‘২০১৫ সালে খালেদা জিয়া তার অফিসে বসে বলেছে, আওয়ামী লীগ সরকার উৎখাত না করে ঘরে ফিরবে না। হাজার হাজার গাড়ি ভাঙচুর করেছে। ২০১৩, ১৪, ১৫ সালে আগুন দিয়ে পুড়িয়ে পাঁচ শতাধিক মানুষ হত্যা করেছে। তিন হাজারেরও বেশি মানুষকে পুড়িয়ে আহত করেছে। আর করেছে লুটপাট, দুর্নীতি। আজকে তিনি কোথায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় একথা বলেন। তিনি এখানে ৭৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

সূত্রঃ বাসস

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়া দুর্নীতি ও মানুষ পুড়িয়ে হত্যার সাজা পেয়েছেন : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮