ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় দুই মামলা, ডা. শাহাদাতসহ ১৫ নেতাকর্মী কারাগারে

  • আপডেট সময় : ০৪:২২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
  • / 286
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর গ্রেফতার হওয়া মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাতসহ ১৫ নেতার্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ শুক্রবার সকালে তাদের পুলিশ দুটি পৃৃথক মামলায় আদালতে হাজির করলে তাদের পক্ষে জামিনের আবেদন করেন বিএনপি পন্থি আইনজীবিরা।চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক এস এম মাসুদ পারভেজ দুই মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামী পক্ষের আইনজীবি এডভোকেট আহমেদ কামরুল ইসলাম সাজ্জাদ জানান, গতকাল নগর বিএনপি অফিস থেকে শাহাদাতসহ গ্রেফতার বিএনপি নেতা কর্মীদের গ্রেফতারের পর আজ আদালতে হাজির করলে তাদের জামিনের আবেদন করা হয়। একই সাথে ডা. শাহাদাত হোসেনকে জেল কোড অনুযায়ী ডিভিশন দেয়ার আবেদন করা হয়। আদালত জামিনের আবেদন না মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নগর বিএনপি কার্যালয়ে বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ডা. শাহাদাত হোসেনসহ ১৯ জনকে আটক করলেও ৪ মহিলা কর্মীকে থানা থেকে ছেড়ে দিয়ে বাকী ১৫ জন নেতার্মীর নামে পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় দুই মামলা, ডা. শাহাদাতসহ ১৫ নেতাকর্মী কারাগারে

আপডেট সময় : ০৪:২২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮