ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাবিতে চাকুরি মেলা শুরু

  • আপডেট সময় : ০৪:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮
  • / 334
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ৫ম বারের মতো দুই দিন ব্যাপি জব ফেয়ার শুরু হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় শেখ রাসেল স্কুল মাঠে মেলাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

অংশগ্রহণকারী ২৬টি প্রতিষ্ঠান মেলার প্রথম দিনে চাকুরি প্রত্যাশিদের থেকে ২২ টি স্টলে সিভি গ্রহণ করছেন। প্রত্যেকটি কোম্পানি তাদের নির্ধারিত বুথে সিভি সংগ্রহ করবেন। সকাল থেকেই শিক্ষার্থীদের বায়োডাটা জমা দিতে দেখা গেছে। আগামীকাল বায়োডাটা বাছাই শেষে যোগ্যতা সম্পন্ন জনশক্তি নিয়োগ দেবে কোম্পানিগুলো।

এবারের এ চাকুরী মেলাতে মোট ২৬ টি কোম্পানি অংশগ্রহণ করছে। আছে রেকিট বেনিকিজার বাংলাদেশ লিমিটেড, আরলা ফুড বাংলাদেশ লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, বিকাশ, প্রাইম ইসলামিক সিকিউরিটিজ লিমিটেড, এএফসি ক্যাপিটাল লিমিটেড, ব্রাক, বোল্ড, নাবিল গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, দারাজ ডট কম, এসিসিএ, ইন্টার্ন বিডি, এইচাআরবিডি, ব্লু হিল্স আইটি ইত্যাদি।

এছাড়া দুইদিনে মোট ১১ টি সেমিনার অনুষ্ঠিত হবে। মিডিয়া পার্টনার হিসেবে আছে, দৈনিক বণিক বার্তা, দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেস, কালের কন্ঠ, ঢাকা এফ এম, রেডিও পদ্মা। অনুষ্ঠানে ফুড পার্টনার হিসাবে থাকছে স্টার রেস্টুরেন্ট এন্ড ক্যাফে।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ড. শাহ আজম শান্তনু, সাবেক ছাত্র উপদেষ্টা ড. ছাদেকুল আরেফিন মাতিন প্রমুখ। এসময় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শাহিনুর আহমেদ শাকিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে চাকুরি মেলা শুরু

আপডেট সময় : ০৪:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮