ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‌জাফর ইকবালের ওপর হামলা দেশকে অস্থিতিশীল করার ইঙ্গিতঃ ওবায়দুল

  • আপডেট সময় : ০৫:২৬:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশকে অস্থিতিশীল করার অশুভ ইঙ্গিত হিসেবে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়েছে।

সাম্প্রদায়িক শক্তি দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তার (ইকবাল) ওপর হামলা চালিয়েছে।

আজ রবিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের সামনে আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ হামলা মুক্তবুদ্ধির চর্চা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত হিসেবে উল্লেখ করে কাদের আরো বলেন, এ হামলার সঙ্গে জড়িত নেপথ্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে গাফলতির কোনো সুযোগ নেই।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‌জাফর ইকবালের ওপর হামলা দেশকে অস্থিতিশীল করার ইঙ্গিতঃ ওবায়দুল

আপডেট সময় : ০৫:২৬:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮