ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

খালেদা জিয়ার মুক্তির সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের কোন সম্পর্ক নেই : ড. হাছান মাহমুদ

  • আপডেট সময় : ০৫:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
  • / 405
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের কোন সম্পর্ক নেই।

তিনি বলেন, কারণ তিনি (খালেদা জিয়া) রাজবন্ধী নন, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি করাগারে রয়েছেন।
হাছান আরো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ জেলে থাকায় যেমন নির্বাচন অনুষ্ঠানে কোন সমস্যা হয়নি তেমনি খালেদা জিয়া কারাগারে থাকলেও নির্বাচন অনুষ্ঠানে কোন সমস্যা হবে না।

আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সংগঠনের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মাওলা নকশেবন্ধী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী প্রমুখ।

বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেন, বিএনপিকে শুধুমাত্র খালেদা জিয়া ও তারেক রহমান নিয়ে ব্যস্ত না থেকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়া উচিত।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার আর কোন সুযোগ থাকবে না। কারণ বিএনপি ওই নির্বাচনে অংশ না নিলেও অনেক রাজনৈতিক দল অংশ নেয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহন করছে।

হাছান বলেন, ২০১৪ সালের তুলনায় বর্তমানে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বেশি শক্তিশালী এবং বিদেশেও বর্তমান সরকারের ভাবমূর্তি অনেক উজ্জ্বল।
এ বিষয়ে তিনি আরো বলেন, বিএনপি শুধুমাত্র খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ব্যস্ত থাকলে দলটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যার সমালোচনা করে ড. হাছান বলেন, বিশ্বের কোন মানবতাবাধী লোক যেমন ফিলিস্তিনের হত্যাকান্ডকে মেনে নিতে পারে আ তেমনি বাংলাদেশও তা মেনে নিতে পারে না।
তিনি বলেন, আওয়ামী লীগ তাই যেখানে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করে ও সোচ্চার হয়। ফিলিস্তিনীদের বিরুদ্ধে যে গণহত্যা সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ তার বিরুদ্ধে সোচ্চার আগেও ছিল এখনও আছে।

হাছান বলেন, কিন্তু বিএনপি-জামায়াতের মুখে এ বিষয়ে কোন প্রতিবাদ শোনা যায় নি। তারা (বিএনপি) নির্বাচন এলে ইসলামের নাম ব্যবহার করে ভোট চায়। তারা ধর্ম নিয়ে ব্যবসা করে।

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াতের এ ধরনের ভূমিকার বিরুদ্ধে সচেতন থাকার জন্য জনগনের প্রতি আহবানও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার মুক্তির সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের কোন সম্পর্ক নেই : ড. হাছান মাহমুদ

আপডেট সময় : ০৫:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮