রাবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ২২বছরে পদার্পণ
- আপডেট সময় : ০৪:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
- / 214
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের করে সংগঠনটি।
পরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে বিশ^বিদ্যালয় রাকসু ভবনের সামনে র্যালিটি শেষ হয়।
এর আগে র্যালি উদ্বোধন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বর্তমান সহ-সভাপতি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম গোস্বামী, সংগঠনটির কার্যনির্বাহী সদস্য সংস্কৃত বিভাগের অধ্যাপক জুয়েলী বিশ্বাস প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক আ স ম শিবলী শিহাব, দপ্তর সম্পাদক আজম খান, সাবেক সাধারণ সম্পাদক হাসান ঈমাম সুইট, সাবেক রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানাসহ সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী।
এ দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল্লাহ্।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৯ জুলাই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সংগঠনঠি যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে সংগঠনটি।


























