চট্টগ্রামে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
- আপডেট সময় : ০৩:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮
- / 256
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের সদরঘাট থানার ঝুট র্যালী ঘাট এলাকায় অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে কামাল হোসেন (৪৫)নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। ১৪ আগষ্ট মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় অফিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন মানবকন্ঠকে বলেন, কামাল হোসেন নিজের ভ্যানে করে একটি অক্সিজেনের সিলিন্ডার কর্ণফুলী নদীসংলগ্ন জাহাজে নিয়ে যাচ্ছিলেন। ভ্যান থেকে নামানোর সময় সিলিন্ডারটি বিস্ফোরণে তিনি মারা যান।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সদরঘাট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। তারা আইনি পদক্ষেপ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।
সদরঘাট থানার উপ-পরিদর্শক নয়ন বড়ুয়া বলেন, অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে নিহত কামাল হোসেনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

























