ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রাবির ১০ম সমাবর্তনের সকল প্রস্তুতি শেষ

  • আপডেট সময় : ০২:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
  • / 291
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনের সকল প্রস্তুতি শেষ।

সমাবর্তন বক্তা থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।

সমাবর্তনের দিনে উদ্বোধন হবে দুইটি আবাসিক হল। এছাড়া বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল ও সেলিনা হোসেনকে সম্মানসূচক ডিলিট ও অভিজ্ঞানপত্র প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেটভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান।

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সমাবর্তন প্যা-েল তৈরি করা হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য এ্যাডভোকেট আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানের আগে ছাত্রীদের জন্য দেশরন্ত শেখ হাসিনা হল নামে ও ছাত্রদের জন্য শহীদ এ এইচএম কামারুজ্জামান হল নামে দুইটি দশ তলা বিশিষ্ট আবাসিক হল উদ্বোধন করবেন রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ।

এদিকে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজ্দ্দুীন। আর ২য় বারের মতো ডি-লিট ডিগ্রি ও অভিজ্ঞানপত্র প্রদাণ করা হবে প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে।

শিক্ষার্থীদের সুবিধার বিষয়ে বলেন, নিবন্ধনকৃত ৬ হাজার শিক্ষার্থীর খাবার ব্যবস্থার জন্য ১০ টি ফুড কর্ণার স্থাপন করবেবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে জনপ্রিয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন গান পরিবেশন করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির অবস্থানকালে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের আসা যাওয়া সাময়িক বন্ধ থাকতে পারে। কারণ রাষ্ট্রপতির নিরাপত্তার বিষয়ে এসএসএফ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির ১০ম সমাবর্তনের সকল প্রস্তুতি শেষ

আপডেট সময় : ০২:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮