ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সোনাগাজীতে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রি ১০টি ট্রাক্টর আটক

  • আপডেট সময় : ০১:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯
  • / 447
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:  সোনাগাজীতে কৃষি জমির মাটি বিভিন্ন ইট ভাটায় বিক্রির অভিযোগে স্থানীয় গ্রামবাসী ১০টি ট্রাক্টর আটক করেছে।

এলাকাবাসী জানায়, চরচান্দিয়া গ্রামের মো. আবদুল্লাহ, মো. বেলাল হোসেন, আবু সুফিয়ান ও মিয়া সর্দারের নেতৃত্বে একটি সিন্ডিকেট গত কয়েক দিন যাবৎ ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ফসলী জমির মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রি করে আসছে। ইতোমধ্যে কয়েকটি পাকা পুল, কালভার্ট ও সড়ক ভেঙে চুরমার হয়ে গেছে।

এতে বিক্ষব্ধ এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলনের সহযোগিতায় মাটি সহ ১০টি ট্যাফে ট্রাক্টর আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে।
চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষি জমি থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও একটি সিন্ডিকেট দীর্ঘ দিন যাবৎ চরচান্দিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ফসলী জমির মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে। যার ফলে সড়ক, পুল ও কালভার্টগুলো ভেঙে চুরমার হয়ে গেছে।

বিক্ষুব্ধ এলাকাবাসী ১০ট্রাক্টর আটক করে আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে হাজীর হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করি।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রি ১০টি ট্রাক্টর আটক

আপডেট সময় : ০১:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯