ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

এক ম্যাচ নিষিদ্ধ হলেন আজহার আলি

  • আপডেট সময় : ০১:২১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুঃসংবাদ যেন ঘিরে ধরেছে আজহার আলিকে! দলের বাজে পারফরম্যান্সের কারণে হারাতে যাচ্ছেন অধিনায়কত্ব। ব্যাট হাতেও পারছেন না নামের প্রতি সুবিচার করতে। সেই সঙ্গে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিল স্লো ওভার রেটের কারণে তার এক ম্যাচের নিষেধাজ্ঞা।

অ্যাডিলেড ওভালে সিরিজের পঞ্চম ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার কম বোলিং করেছে পাকিস্তান। যা আইসিসির নিয়ম ভঙ্গ করেছে। তাই দলীয় অধিনায়ক আজহারকে পেতে হলো নিষেধাজ্ঞা। আগামী ১২ মাসের মধ্যে অাজহারের নেতৃত্বে পাকিস্তান দল এভাবে স্লো ওভার রেটের অপরাধ করে, তাহলে আজহার পরবর্তী একটি ওয়ানডে ম্যাচ খেলতে পারবেন না।

এখানেই শেষ নয়। স্লো ওভার রেটের কারণে পাকিস্তান অধিনায়ক আজহার আলীর ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে নিয়েছে আইসিসি। আর দলটির বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ কর্তন করা হয়েছে। চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের পরবর্তী সফর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই সিরিজে একটি ওয়ানডে খেলতে পারবেন না ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক ম্যাচ নিষিদ্ধ হলেন আজহার আলি

আপডেট সময় : ০১:২১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭