ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে হামলা: নিহত ৪০

  • আপডেট সময় : ০৯:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • / 229
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে সরকারি বাহিনীর গুলিবর্ষণে কয়েক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। অনুষ্ঠানের নিকটবর্তী এলাকায় তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে এসব ব্যক্তি দূর্ঘটনাবশত নিহত হয় বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

স্থানীয় আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলায় একটি বিয়ের অনুষ্ঠানের কাছে একটি বাড়িতে অভিযান চালানোর সময় এসব হতভাগ্য ব্যক্তি প্রাণ হারান। বাড়িটি তালেবান জঙ্গিদের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে তারা দাবি করেছেন।

হেলমান্দ প্রাদেশিক পরিষদের সদস্য আতাউল্লাহ আফগান জানিয়েছেন, হামলায় ৩৫ বেসামরিক ব্যক্তি নিহত এবং ১৩ জন আহত হয়। এসব ব্যক্তি মুসা কালা জেলার খাকসার এলাকায় হামলার স্থলের কাছাকাছি অবস্থিত একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছিলেন। পরিষদের আরেক সদস্য আব্দুল মজিদ নিহতের সংখ্যা ৪০ জন বলে জানিয়েছেন।

“আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বাহিনীর অভিযানে বিদেশী নাগরিকসহ তালেবান গোষ্ঠীর ২২ সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি ১৪ জনকে আটক করা হয়েছে। বেসামরিক ব্যক্তি নিহতের ঘটনায় তদন্ত চালানো হবে বলেও মন্ত্রাণালয় জানিয়েছে। খবর পার্স টুডে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে হামলা: নিহত ৪০

আপডেট সময় : ০৯:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯