ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সোনাগাজীতে হোসাইনিয়া মাদ্রাসার ভূমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:

ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসার ভূমি জবরদখল করে দোকানঘর নির্মাণের প্রতিবাদে ও জবরদখলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষক, শিক্ষার্থীরা ও কর্মচারী বৃন্দ।

১০মার্চ মঙ্গলবার সকালে মাদ্রাসার সামনে সোনাগাজী-মুহুরী প্রজেক্ট সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। মানববন্ধনে বক্তারা মাদ্রাসার ভূমি দখল করে নির্মিত ঘর উচ্ছেদের দাবি জানিয়েছেন।

মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাও. এএসএম নূরুনন্নবীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহসুপার মাও. রেজাউল করিম, শিক্ষক আবু জাফর নেছারুল হক, বেলায়েত হোসেন ও একরামুল হক প্রমুখ।

প্রসঙ্গত; মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি সম্প্রতি ছাড়াইত কান্দি গ্রামের আবুল কালাম গং মাদ্রাসার প্রায় দুই শতক জমি জবর দখল করে রাতের আঁধারে আধাপাকা দোকানঘর নির্মাণ করেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘরটি উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন জানিয়েছেন। অন্যদিকে ছাড়াইকান্দি গ্রামের আবুল কালাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, তিনি তার মালিকীয় জমিতে দোকানঘর নির্মাণ করেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ উল্টো তার আড়াই শতক জমি জবরদখল করে পাকা ভবন নির্মাণ করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে হোসাইনিয়া মাদ্রাসার ভূমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০