ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল কবি নজরুল বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময় : ১০:৪৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 291
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবি কাজী নজরুল ইসলাম বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও আন্দোলন করে চলেছেন।
কবি কাজী নজরুল ইসলাম বিশ্বিবদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার  খন্দকার এহসান হাবীব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গরু বলে আখ্যায়িত করায় তার স্থায়ী পদত্যাগের দাবিতে এ আন্দোলন চলছে।

বৃহস্পতিবার সকাল ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রায় চার হাজার শিক্ষার্থী এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উত্তেজিত শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে রাখে।

পরে শিক্ষার্থীরা সহকারী রেজিস্ট্রার এহসান হাবীব এর স্থায়ী পদত্যাগের দাবিতে উপাচার্য বারাবর আল্টিমেটাম দিয়ে স্মারকলিপি জমা দেন।বুধবার ও শিক্ষার্থীরা অনুরুপ কর্মসূচি পালন করেছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ জাহিদুল কবীর জানান, এই ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানকে সভাপতি করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। পাঁচ কর্মদিবসের মাঝে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি মঙ্গলবার, রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এহসান হাবীব তার ফেসবুকের টাইমলাইনে লিখেছেন, “বিষয়টা প্রাইভেট পাবলিক না। বিষয়টা হলো মেধার। যোগ্যতার। আপনি পাবলিকের গরু নিবেন, নাকি প্রাইভেটের মেধা নিবেন?”  তিনি তার আরেকটি স্ট্যাটাসে লিখেছেন, “পাবলিকের অনেক গরু প্রতিদিন আমি আমার বাড়ির মাঠে ঘাস খেতে দেখেছি।”

তার এ মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল কবি নজরুল বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ১০:৪৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭