ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

করোনা মোকাবেলায় যথাযথভাবে দায়িত্ব পালন করুন : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৪:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশব্যাপী করোনার নতুন ঢেউ মোকাবেলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালন করতে রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নবনির্মিত প্রধান কার্যালয় ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণে কিছু নির্দেশনা জারি করেছি। জনগণ যাতে নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলে সেজন্য আপনাদের সবাইকে বিশেষ নজর দিতে হবে।’

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০ তলা ভবনটি উদ্বোধন করেন।

তিনি বলেন, তার সরকার অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে যথেষ্ট সচেতন, তবে সবার আগে মানুষের জীবন।

শেখ হাসিনা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দা প্রত্যক্ষ করেছে, তবে বাংলাদেশ অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে এবং এর অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বেশি। ‘আমাদের এটি (বৃদ্ধির ধারা) ধরে রাখতে হবে,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সবাইকে অনুরোধ করেন যাতে জনগণ স্বাস্থ্য সুরক্ষা বিধি ও নির্দেশনাবলী মেনে চলে।

‘নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখতে হবে। সারাদেশে দায়িত্বে থাকা আপনাদের সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে সবাই এটি যথাযথভাবে অনুসরণ করে,’ তিনি বলেন।

কোভিড-১৯ মহামারীর প্রথম ঢেউ মোকাবেলায় ভূমিকা রাখার জন্য এনএসআই সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি এবার এনএসআইকে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বলেছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের।

২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী এনএসআই প্রধান কার্যালয়ের জন্য ২০ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনা মোকাবেলায় যথাযথভাবে দায়িত্ব পালন করুন : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১