ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

২০২১ সালে গুগল সার্চে শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান

  • আপডেট সময় : ০৭:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • / 241
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গুগলে সার্চে মেম স্টক ও ক্রিপ্টোকারেন্সিকে আগে সবচেয়ে বেশি সার্চ করা হতো। এরপর তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। এখন গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

বর্তমানে সাধারণ ব্যক্তিরা যখন সংবাদ জানার জন্য সার্চ করেন তখন তারা আফগানিস্তান নিয়েই বেশি আগ্রহ দেখান। অ্যালফাবেট ইনকরপোরেটের সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল সম্প্রতি তাদের ২০২১ সালের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে ইন্টারনেটে কী ট্রেন্ডিং ছিল, বিভিন্ন দেশ ও অঞ্চলের মানুষ কোন বিষয়ে বেশি জানতে চেয়েছেন বা আগ্রহ প্রকাশ করেছেন তার একটা চিত্র পাওয়া যায়।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে আফগানিস্তান।

গুগলের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, চলতি বছর ব্যবহারকারীরা সংবাদ সার্চ করার সময় আফগানিস্তানের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন। এরপরের অবস্থানগুলোতেই গেমস্টপ করপোরেশন ও এএমসি এন্টারটেইনমেন্ট হোল্ডিংস-এর মতো রেডিট স্টকের নাম রয়েছে।

ব্লুমবার্গ বলেছে, আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ ক্ষমতা লাভের আগে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকায় ছিল মূলত মেম স্টকস ও ক্রিপ্টোকারেন্সি। কিন্তু, আফগান ভূখণ্ডে তালেবান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও দেশটির পরিবর্তিত পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ এ বিষয়ে বেশি জানার চেষ্টা করতে থাকে। এর ফলে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকার মধ্যে শীর্ষ স্থান লাভ করে আফগানিস্তান।

সূত্র : হিন্দুস্তান টাইমস, ব্লুমবার্গ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০২১ সালে গুগল সার্চে শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান

আপডেট সময় : ০৭:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১