ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

খুন মামলায় পলাতক ফাঁসির এক আসামী গ্রেফতার

  • আপডেট সময় : ১২:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে মাগুরার পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট এনামুল কবিরকে মাগুরা থেকে গ্রেফতার করা হয়েছে।

এনামুল কবিরের বাড়ি মাগুরা শালিখা উপজেলার কাতলী গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন আজ রবিবার বেলা ১১টার দিকে শহরের ভায়না মোড় এলাকা থেকে শালিখা ও সদর থানা পুলিশের যৌথ একটি দল এনামুল কবিরকে গ্রেফতার করে।

এনামুল কবিরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ এবং এরপর আদালত তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

২০১৪ সালের এপ্রিলের ২৭ তারিখ আদালত থেকে ফেরার পথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৫ জন এবং তার আইনজীবী চন্দন সরকার ও মি. সরকারের ড্রাইভারকে অপহরণ করা হয়।

এর তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ২০১৪ সালের এপ্রিলের ঐ ঘটনায় সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর এবং একজন আইনজীবীসহ সাতজনকে হত্যা করা হয়।

মামলায় অভিযুক্তদের মধ্যে ছিল র‍্যাবের বিভিন্ন পর্যায়ের ২৫ জন সদস্য এবং একজন সাবেক কাউন্সিলর।

হত্যাকাণ্ডের প্রায় তিন বছর পর চাঞ্চল্য সৃষ্টিকারী এই মামলার রায় হয় গত ১৬ই জানুয়ারি।

নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন মামলার রায়ে কাউন্সিলর নুর হোসেন এবং সাবেক র‍্যাব অধিনায়ক তারেক সাঈদসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

৩৫ জন আসামীর বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় নারায়নগঞ্জের একটি আদালত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুন মামলায় পলাতক ফাঁসির এক আসামী গ্রেফতার

আপডেট সময় : ১২:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭