ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

খোলা বাজারে ডলারের দাম বেড়ে ১২০ টাকা

  • আপডেট সময় : ১০:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আমদানিকারক এবং বিদেশে শিক্ষা ও চিকিৎসার জন্য গমনকারীদের ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে টানা সরবরাহ স্বলতার মধ্যে বুধবার খোলা বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে ১২০ টাকায় পৌঁছেছে।

অপ্রাতিষ্ঠানিক খোলা বাজারে বাংলাদেশী মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের রেট বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সরকারি বিনিময় হারের চেয়ে ২০ থেকে ২৫ শতাংশ বেশি।

মার্কিন ডলারের লেনদেনে অনিয়মের জন্য ছয়টি প্রধান বেসরকারি ব্যাংক ও ১০টি মানি এক্সচেঞ্জ হাউসকে শাস্তি দেয়ার কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপ সত্ত্বেও ডলারের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

ব্যবসায়ীরা জানান, গত সোমবার কার্ব মার্কেটে ডলার বিক্রি হয়েছে ১১৬ টাকা ৬০ পয়সায়। বুধবার আশুরার ছুটির পর চাহিদা বেশি থাকায় দাম বেড়ে ১২০ টাকা হয়েছে।

বুধবার আবু তাহের নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডলার কিনতে দিলকুশার খোলা বাজারে যান। তবে উচ্চমূল্যের কারণে তিনি পিছু হটেন।

তিনি বলেন, ‘দাম আমার সাধ্যের বাইরে। কমে কি না তা দেখতে আমি অপেক্ষা করব।’

তাহের বলেন, তিনি ১১৭ টাকায় ডলার কেনার প্রস্তাব দিয়েছিলেন। তবে কেউ গ্রহণ করেননি।

দামের ঊর্ধ্বগতির জন্য স্বল্প সরবরাহকে দায়ী করা হলেও কিছু ব্যবসায়ী বলছেন এর জন্য সিন্ডিকেটকেও দায়ী, যারা এই হারে কারসাজি করে।

কার্ব মার্কেটের বিক্রেতা ওসমান গনি বলেন, কিছু সিন্ডিকেট যারা কাঙ্ক্ষিত দাম না পাওয়া পর্যন্ত ডলার ধরে রাখে, তারা সংকটের জন্য আংশিকভাবে দায়ী।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খোলা বাজারে ডলারের দাম বেড়ে ১২০ টাকা

আপডেট সময় : ১০:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২