ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

তুরাগে বিস্ফোরণ : মারা গেলেন শাহিন মিয়াও

  • আপডেট সময় : ১১:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর কামারপাড়ায় রাজাবাড়িতে হ্যান্ড স্যানিটাইজারের গোডাউনে বিস্ফোরণের ঘটনায় একমাত্র জীবিত মো: শাহিনও (২৫) চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার মধ্যরাতে তিনি মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত মধ্যরাতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৮ জনের সবাই মারা গেছেন।

এর আগে গত মঙ্গলবার রাতে দগ্ধ মো: শফিকুল ইসলাম (৩২) নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, ৮০ শতাংশ দগ্ধ শফিকুল রাত ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

এর আগে ৭০ শতাংশ দগ্ধ আল-আমিনও মঙ্গলবার মারা যান।

বাচ্চু মিয়া জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৮০ শতাংশ দগ্ধ রাহাদ আলীর ছেলে মাসুম আলী (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার রাত দেড়টার দিকে ৯৫ শতাংশ দগ্ধ মিজান মারা যান বলে জানান বাচ্চু মিয়া।

রোববার একই হাসপাতালে গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো: আলম মিয়া (২০) ও মো: নুর হোসেন (৬০) মারা যান।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শনিবার বেলা পৌনে ১২টার দিকে হ্যান্ড স্যানিটাইজারের একটি গোডাউনে বিস্ফোরণ ঘটে এবং এতে আটজন আহত হন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরাগে বিস্ফোরণ : মারা গেলেন শাহিন মিয়াও

আপডেট সময় : ১১:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২