ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রাশিয়া-ইউক্রেনসহ কোনো দেশ থেকেই খাদ্য আমদানিতে বাধা নেই : বাণিজ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়া-ইউক্রেনসহ কোনো দেশ থেকেই খাদ্য আমদানিতে বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারি উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মিটিংয়ে খাদ্যসামগ্রী আমদানি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের খাদ্য আমদানি নিয়ে কোনো সমস্যা নেই, আন্তর্জাতিকভাবেও কোনো সমস্যা নেই সেটা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, ‘খাদ্যের মজুদ কেমন আছে, সার্বিক বিষয়ে আলোচনা করেছি। জ্বালানি তেল নিয়ে আজ কোনো আলোচনা হয়নি। খাদ্য আমদানির ক্ষেত্রে রাশিয়া হোক বা ইউক্রেন হোক; আন্তর্জাতিকভাবে কোনো বাধা নাই। পৃথিবীতে গ্লোবালি ২৪টা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ডলার দিয়ে আমদানি করতে পারবে।’

আরেক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘ডলার সস্তায় খোঁজার ব্যাপারটি আলাদা বিষয়। সেটি নিয়ে আজ কোনো আলোচনা হয়নি।’

তিনি বলেন, ‘তেল নিয়ে কোনো আলোচনা হয়নি। এক্সপোর্টের বিষয়ে কথাবার্তা বলা হয়েছে। আজকে সবাইকে জানানো হয়েছে খাদ্য আমদানিতে কোনো বাধা নেই।’

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়া-ইউক্রেনসহ কোনো দেশ থেকেই খাদ্য আমদানিতে বাধা নেই : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২