ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি

  • আপডেট সময় : ১২:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হঠাৎ ঘূর্ণিঝড়ে ৪ টি পরিবারের বসতঘর লন্ডভন্ডসহ গাছপালা ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান এবং পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, আমরা খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করেছি। ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি

আপডেট সময় : ১২:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২