ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আগুনে পুড়ে ছাই হলো ভোলার আশ্রায়ন কেন্দ্রের দশ পরিবারের স্বপ্ন

  • আপডেট সময় : ০২:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি॥

ভোলা সদরের বিচ্ছিন্ন দ্বীপ মাঝের চরে আশ্রায়ন কেন্দ্রে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্তরা সবাই ভূমিহীন কৃষক ও জেলে। দীর্ঘ কয়েক বছর ধরে এসব পরিবার সরকারি আশ্রায়ন কেন্দ্রে বসবাস করে আসছে।

কাচিয়া ইউনিয়ন পরিষদের মাঝের চর ইউপি সদস্য আবদুর রব  জানান, দুপুরে মাঝের চর রামদেবপুর-২ আশ্রায়ন কেন্দ্রের একটি ঘরের রান্না ঘর থেকে আগুন লাগে। এসময় আশ্রায়নের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে মাইকিং করে মানুষ জড়ো করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে সামসুদ্দিন, স্বপন, শেখ ফরিদ, আবু তাহের, দুলাল, জাহাঙ্গীর, আমির মিঝি, নুর হোসেন ও আনোয়ারের ঘরসহ ১০পরিবারের স্বপ্ন আগুনে  পুড়ে ছাই হয়ে যায়।

ঘরভিটা হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন ভূমিহীন পরিবারগুলোর মানুষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগুনে পুড়ে ছাই হলো ভোলার আশ্রায়ন কেন্দ্রের দশ পরিবারের স্বপ্ন

আপডেট সময় : ০২:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭