ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে

পামতেল ও চিনির দাম কমলো

  • আপডেট সময় : ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পামতেল ও চিনির দাম কমানো হয়েছে। সরকার বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) পামতেলের দাম লিটারে ১২ টাকা কমিয়ে ১৩৩ টাকা এবং চিনি কেজিতে ৬ টাকা কমিয়ে ৮৯ টাকা নির্ধারণ করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাসসকে জানান, আন্তর্জাতিক বাজারে পামতেল ও চিনির দাম কমার প্রেক্ষিতে দেশীয় বাজারে এসব পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই আলোকে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজ নতুন এই দাম নির্ধারণ করা হলো।

আগামী ২৫ সেপ্টেম্বর রোববার থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে বলে তিনি জানান।

বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি লিটার পামতেলের খুচরা পর্যায়ে সর্বোচ্চ মূল্য ১৩৩ টাকা এবং মিলগেটে মূল্য ১২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্যাকেটজাত চিনি প্রতি কেজির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯ টাকা এবং খোলা চিনির সর্বোচ্চ মূল্য ৮৪ টাকা।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পামতেল ও চিনির দাম কমলো

আপডেট সময় : ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২